ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আনোয়ারার উত্তর বন্দরে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বন্দর এলাকায় প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (ﷺ) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) আয়োজিত এ জশনে জুলুসে উত্তর বন্দর এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। জুলুসে মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর জন্ম ও জীবনাদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ সৈয়দ হাসান আযহারী।মেহেমানে আলা রফিকউদ্দিন ছিদ্দিকী নেছারিয়া । তাঁর উপস্থিতিতে জশনে জুলুসটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, মহানবী (ﷺ)-এর আদর্শ ও সুন্নাহ মানুষের জীবনে প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতিবছর উত্তর বন্দর এলাকাবাসীর পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

এবারের জশনে জুলুসের আয়োজন করে উত্তর বন্দর এলাকাবাসী ও হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) স্মৃতি সংসদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আনোয়ারার উত্তর বন্দরে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x