ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মাদক উদ্ধারের ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদ মাহাবুব সওদাগরের

প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মগপাড়া এলাকায় ইয়াবার চালান উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নিজের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাহাবুব সওদাগর। তিনি দাবি করেছেন, মাদক উদ্ধার বা মাদক ব্যবসার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেওয়া এক প্রতিবাদলিপিতে মাহাবুব সওদাগর বলেন, মগপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইয়াবা উদ্ধারের ঘটনা সত্য হলেও এর সঙ্গে তাকে জড়ানোর কোনো ভিত্তি নেই। একটি ভুয়া আইডি থেকে ছড়ানো তথ্যের ভিত্তিতে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য, “ইয়াবা উদ্ধার কিংবা মাদক ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের সংবাদ আমার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।”

মাহাবুব সওদাগর আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিক বা সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার বক্তব্য নেওয়া হয়নি। ফলে বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই একপক্ষীয় তথ্য প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার গুরুত্বপূর্ণ নীতিমালা। ভবিষ্যতে তাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই ও তার বক্তব্য নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে মাহাবুব সওদাগরের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও তার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রকাশিত তথ্য পুনঃযাচাই করে সঠিক তথ্য প্রকাশের দাবি জানান। পাশাপাশি ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মাহাবুব সওদাগর বলেন, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে তিনি প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করেন।

তিনি আবারও দাবি করেন, হ্নীলা মগপাড়া এলাকায় ইয়াবা উদ্ধারের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মাদক উদ্ধারের ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদ মাহাবুব সওদাগরের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x