ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ  রাজশাহীর দুর্গাপুরে কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে অবৈধভাবে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর (ভেকু মেশিন) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়ামাজমপুর এলাকায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন।

অভিযানকালে ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর পাওয়া যায়। এগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১, ১২ ও ১৩ ধারায় জারজিস হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি ও বালু কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা দেখা দিয়েছে। এতে একদিকে কৃষি জমি কমছে, অন্যদিকে পরিবেশ ও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে। প্রশাসনের ধারাবাহিক অভিযানে অবৈধ পুকুর খননকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় যোগদানের পর থেকে অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। তার নেতৃত্বে ধারাবাহিক অভিযানের কারণে অবৈধভাবে পুকুর খননের সঙ্গে জড়িতদের মধ্যে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা পৌঁছেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা
0:00 0:00
1.0x