ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতি, প্রাইভেটকারসহ আটক ৪।

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার থেকে ডাকাতির কাজে ব্যবহারের উপযোগী বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকায় পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থলটি সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেনের একটি পরিত্যক্ত বাড়ির সামনের এলাকা। আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার তরফ কামাল গ্রামের মো. সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের মো. আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মো. আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুর কোতোয়ালি থানার রামপুরা এলাকার প্রাইভেটকারচালক মো. মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।

পুলিশ জানায়, নিয়মিত অভিযান শেষে থানায় ফেরার পথে ভোরে দক্ষিণ গড্ডিমারী এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকারের ওপর পুলিশের সদস্যদের নজর পড়ে। গাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সেখানে থামে। এ সময় গাড়ির ভেতরে একজনকে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কাছের একটি পরিত্যক্ত বাড়ি থেকে কয়েকজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিলে চারজনকে আটক করা সম্ভব হয়। তবে এ সময় আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটক করার পর প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন ও ড্রিল বিট, গ্রাইন্ডিং ব্লেড, স্লাইড রেঞ্চ, প্লাস, ক্যাবল কাটার, স্ক্রু ড্রাইভার, হ্যাক্স ব্লেড, লোহার ছেনি ও বিভিন্ন ধরনের চাবি উদ্ধার করা হয়। এছাড়া কসটেপ, ছোরা ও লোহার দাসহ আরও কিছু সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও মানবপাচারসহ একাধিক অপরাধের মামলার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট থাকার কথাও জানিয়েছে পুলিশ।এ ঘটনায় হাতীবান্ধা থানায় দণ্ডবিধির ৩৯৮, ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি মো. আশরাফুজ্জামান সরকার বলেন, আটক চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাদের সঙ্গে থাকা পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতি, প্রাইভেটকারসহ আটক ৪।

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x