ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কামাল খানঃ সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি রিফাদুন হোসেন আকাশকে (১৯) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার রিফাদুন হোসেন আকাশ গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তার মায়ের নাম শেলী বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার জিআর মামলা নং-১০৮/২০২৬, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রিফাদুন হোসেন আকাশ এজাহারনামীয় আসামি। ফেসবুকে অস্ত্রের মহড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাত ১০টা ৫ মিনিটে গোলাপগঞ্জ পৌরসভার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় অস্ত্রের মহড়ার ভিডিওতে থাকা অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x