ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আগামীকাল ধুনটে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মুফতী ফয়জুল করীম, করবেন ওয়াজ মাহফিল

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:

বগুড়ার ধুনটে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আর এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা, শায়খুল হাদিস ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বাংলাদেশ মুজাহিদ কমিটি ধুনট থানা শাখার উদ্যোগে ধুনট বাজার হাইস্কুল খেলার মাঠে বাদ আসর এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলকে ঘিরে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামিল মাদরাসা, বগুড়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ দা.বা.। প্রধান অতিথি মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম মাহফিলে ওয়াজ ও নসিহত করবেন। পাশাপাশি অনুষ্ঠিত হবে হালকায়ে জিকির। আত্মশুদ্ধি, নৈতিকতা ও ইসলামী জীবনব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি নফস ও শয়তানের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের আহ্বান জানানো হবে মাহফিল থেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। মাহফিলে অংশ নিয়ে কুরআন-হাদিসের আলোচনা শোনা এবং জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ গ্রহণের জন্য সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

সময়: আগামীকাল শনিবার, ১৫ আগস্ট ২০২৬, বাদ আসর স্থান: ধুনট বাজার হাইস্কুল খেলার মাঠ, ধুনট, বগুড়া।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আগামীকাল ধুনটে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মুফতী ফয়জুল করীম, করবেন ওয়াজ মাহফিল

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x