ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছাতকের কালারুকা ইউপিতে ২০ লাখ টাকার প্রকল্পে নতুন তালিকার নির্দেশ।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতকে ২০২৬-২০২৭ অর্থ বছের এডিপি ও রাজস্ব খাতে কালারুকা ইউনিয়নের ২০ লাখ টাকার প্রকল্প তালিকা নিয়ে ওঠা অভিযোগের পর তা পুনরায় সকল ইউপি সদস্যের মতামতের ভিত্তিতে প্রণয়নের অনুরোধ জানিয়ে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

 একই সঙ্গে বিধি-বিধান অনুসরণ করে প্রকল্প তালিকা প্রণয়ন করে গৃহীত কার্যবিবরণীসহ প্রতিবেদন আগামী ৭ কার্যদিবসের মধ্যে উপজেলা কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয় কালারুকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সামছু মিয়াসহ অন্য সদস্যদের পক্ষ থেকে গত ৩০ জুলাই ২০২৬ তারিখে দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় এডিপি ও রাজস্ব খাতের প্রকল্প তালিকাটি পরিষদের সকল সদস্যের মতামত ছাড়াই এককভাবে দাখিল করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য ২০২৬-২০২৭ অর্থবছরের এডিপি ও রাজস্ব খাতের ২০ লাখ টাকার প্রকল্প তালিকা প্রণয়নকে কেন্দ্র করে কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলমের বিরুদ্ধে প্রকল্প  তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ছয় সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে প্রকল্প তালিকা প্রণয়নের অভিযোগ আনা হয়। 

বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চেয়ারম্যান অদুদ আলম প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। এরই মধ্যে অভিযোগের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সকল সদস্যদের সমন্বয়ে সভা করে প্রকল্প তালিকা পুনরায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সভায় গৃহীত কার্যবিবরণীসহ প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে উপজেলা কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছাতকের কালারুকা ইউপিতে ২০ লাখ টাকার প্রকল্পে নতুন তালিকার নির্দেশ।

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x