ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ অপহরণকারী গ্রেপ্তার, মোট আটক ১৭

সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি:- কক্সবাজার টেকনাফ  উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ অপহরণকারী এবং একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা পুলিশ, এপিবিএন, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার, র‍্যাব, সিআইসি অফিস এবং টেকনাফ উপজেলা প্রশাসনের সমন্বয়ে ২৩০ জন কর্মকর্তা ও সদস্যের অংশগ্রহণে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়।

অভিযানের লক্ষ্য ছিল রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, অপহরণকারী, চাঁদাবাজ ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকের মাঠসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য, দুর্ধর্ষ অপহরণকারী ও একাধিক হত্যা মামলার আসামি জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে অপহরণ, অপহরণপূর্বক হত্যা এবং চাঁদা দাবিসহ মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।

এছাড়া অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়ার অভিযোগে আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং নয়জনকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার আদেশ দেওয়া হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ অপহরণকারী গ্রেপ্তার, মোট আটক ১৭

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x