ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোটার:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারধর করে গুরুতর জখমের মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে| গত রবিবার উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে| এ ঘটনায় রিনা চৌধুরী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন| 

সরজমিন বানিয়ারী গ্রামে গিয়ে জানা গেছে, বানিয়ারী গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী রিনা চৌধুরীর সাথে প্রতিবেশি জুলফিকার চৌধুরীর ছেলে কাইয়ুম চৌধুরী(৫০) ও রহিম চৌধুরীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল| তারই জের ধরে গত ১ জুলাই কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে রহিম চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী (৫৫), সাগর চৌধুরী (৩১), রনি চৌধুরী (২৩), বাবু চৌধুরী(৩৩) সহ একদল লোক রিনা চৌধুরীর বাড়ীতে হামলা চালায়| 

এ সময় রিনা চৌধুরীর ছেলে আরাফাত চৌধুরী তাদের বাধা দিলে তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন| এ ঘটনায় রিনা চৌধুরী গোপালগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করলে বিচারক কোটালীপাড়া থানাকে তদন্ত করে মামলা রেকর্ড করার নির্দেশ দেন| কোটালীপাড়া থানার এসআই সুবীর মামলা তদন্ত শেষে সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করায় বিচারক আসামীকে সাগর চৌধুরীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন| সাগর চৌধুরী জেল হাজতে জাওয়ায় অন্যান্য আসামীরা ক্ষিপ্ত হয়ে মামলার বাদী রিনা চৌধুরীর বাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে| 

এ সময় তারা রিনা চৌধুরীর ঘর থেকে সোনার চেইন, নগদ দুই লক্ষ টাকা, ফ্রিজ সহ ঘরের বিভিন্ন আসবাব পত্র লুটপাট করে নিয়ে যায়| ঘটনার পর রিনা চৌধুরী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন| ঘটনা জানতে হামলাকারীদের বাড়ীতে গিয়ে কাহাকেও খুজে পাওয়া যায় নি|

 কোটালীপাড়া থানার এসআই সুবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রিনা চৌধুরী আদালতে মামলার তদন্তের দায়িত্ব পেয়ে তদন্ত কাজ শুরু করি| ঘটনা সত্যতা পাওয়ায় আমি ৫জন কে অভিযুক্ত করে কোর্টে প্রতিবেদন দাখিল করিয়াছি| এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহামুদ এর কাছে জানতে তার ফোনে বার বার কল দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি|

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x