ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের অর্ধবার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। একই সঙ্গে তদন্তাধীন বিভিন্ন চাঞ্চল্যকর ধর্ষণ মামলাসহ গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি।

বুধবার (২২ জুলাই) পিবিআই হেডকোয়ার্টার্সের নির্ধারিত অর্ধবার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিটের বিভিন্ন শাখা ঘুরে দেখেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। এ সময় তিনি হিসাব শাখা, মোটরযান শাখা, রিজার্ভ অফিস ও ডি-স্টোরসহ বিভিন্ন শাখার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে নথিপত্র সংরক্ষণ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি। বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি সংশোধনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সরকারি যানবাহন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, নিয়মিত লুব্রিক্যান্ট পরিবর্তন এবং গাড়ির লগবুক সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। একই সঙ্গে দাপ্তরিক শৃঙ্খলা, জবাবদিহি, সুশাসন ও পেশাদারত্ব বজায় রেখে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরে তদন্তাধীন বিভিন্ন চাঞ্চল্যকর ধর্ষণ মামলাসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তদারকির অংশ হিসেবে কয়েকটি মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন শেখ মনিরুজ্জামান মিঠু। এ সময় তিনি মামলার বাদী, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাক্ষীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।

সুষ্ঠু, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিটের নিয়মিত পরিদর্শন ও তদন্ত তদারকির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। একই সঙ্গে সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে পিবিআই গোপালগঞ্জ জেলা ইউনিট কাজ করে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x