ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার, কোস্ট গার্ডের যৌথ অভিযান

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে ডুবে যাওয়া একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে একটি বাল্কহেডের তলা ফেটে পানি প্রবেশ করলে সেটি চারজন ক্রুসহ ডুবতে শুরু করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং গুপ্তছড়া ঘাটে অবস্থানরত বাল্কহেড মালিকপক্ষের সদস্যদের নিয়ে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।উদ্ধার শেষে কোস্ট গার্ড সদস্যরা আহতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন। পরে তাদের নিরাপদে বাল্কহেডের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার তৎপরতায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার, কোস্ট গার্ডের যৌথ অভিযান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x