ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অসংখ্য অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চকরিয়ার কৈয়ারবিলে টানা তৃতীয় দিনের ত্রাণ বিতরণে--- ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশন

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন) কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশন। টানা ১০ দিনব্যাপী ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) তৃতীয় দিনের মতো ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদ উল্লাহ সিকদারপাড়া, ভরন্যাচর নয়াপাড়া এলাকার বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিকেল ৩টায় অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কার্যক্রম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের নির্দেশনা এবং কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর মোহাম্মদ মামুনুর রশীদ (মামুন)-এর নিজস্ব  অর্থায়নে পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেকাব উদ্দিন, চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইস্কান্দার মির্জা, ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশীদ (মামুন) বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমি কৈয়ারবিল ইউনিয়নের পাশে থাকতে চাই। এ মানবিক উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারলে এ ধরনের মানবিক উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেকাব উদ্দিন বলেন, দুর্যোগের সময় এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করতে সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যাকবলিত মানুষের জন্য ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের ধারাবাহিক ত্রাণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। তাদের মতে, এ ধরনের মানবিক সহায়তা দুর্গত মানুষের মাঝে আশার সঞ্চার করছে এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চকরিয়ার কৈয়ারবিলে টানা তৃতীয় দিনের ত্রাণ বিতরণে--- ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x