ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

মোজাম্মেল হক :বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী কবিরাজহাটে গরুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাটটির উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের নির্দেশনায় এবং ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে গরুর হাটটি চালু করা হয়েছে। স্থানীয় কৃষক, খামারি ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতি বুধবার নিয়মিত এ হাট বসবে।

ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউন রহমান রাজু বলেন, “আজ থেকে প্রতি বুধবার কবিরাজহাটে গরুর হাট বসবে। কোনো বিক্রেতা যদি গরু বিক্রি করতে না পারেন, তবে বাড়িতে গরু ফিরিয়ে নেওয়ার জন্য তাকে নির্ধারিত ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি গরু কেনাবেচায় অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থাও থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, কবিরাজহাটে গরু-ছাগল কেনাবেচার ব্যবস্থা চালু হওয়ায় তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য হাটে যেতে হবে না। এতে সময়, শ্রম ও পরিবহন ব্যয় কমবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

ভোগনগর ইউনিয়নের সদস্য সাব্বির হোসেন রয়েল বলেন, “এখন আর গড়িয়া, গোলাপগঞ্জ, ঝাড়বাড়ী, বোদা, খোচাবাড়ী কিংবা কাহারোলে যেতে হবে না। প্রতি বুধবার কবিরাজহাটেই গরু-ছাগলের নিয়মিত হাট বসবে। নিরাপদ, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে সবাই স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এ হাট চালুর ফলে এলাকার কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x