ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার

হাবিবুর রহমান লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জগবন্ধু এসএসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে নিয়ে যাওয়ার পর গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, মাতাব্বরহাট এলাকার ধাইমদ্দিন মাঝি বাড়ির নুর উদ্দিনের ছেলে সাকিল কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।

স্বজনদের অভিযোগ, স্কুলে যাওয়ার পর থেকে মেয়েটির সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিখোঁজ ছাত্রীর অসহায় বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ—যত দ্রুত সম্ভব আমার মেয়েকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

একই সঙ্গে, মেয়েটির অবস্থান সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জানলে নিকটস্থ থানা বা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন স্বজনরা।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x