করতোয়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান; ইজারাদারকে লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ
মো :সালাউদ্দীন -পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে বালুমহালের ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দেবীগঞ্জ সদর ইউনিয়নের তেলীপাড়া ঘাট সংলগ্ন গজপুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া।
অভিযানকালে করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহালের ইজারাদারের প্রতিনিধি দিলার রাজিবকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া।
এছাড়া স্থানীয়দের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত