ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীর প্রতিবন্ধী তরণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও আরেক বাক-প্রতিবন্ধী তরণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মমতাজ বেগম মাধবদী থানায় মামলা করেছেন। অভিযুক্ত আওলাদ হোসেন কে আজ দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী স্বজনরা জানান, গত সোমবার দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম আওলাদ হোসেন (২৬)। তিনি বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত আওলাদ পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ফুসলিয়ে এবং ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের মৃত আক্কেল আলীর মেয়ে বাক-প্রতিবন্ধী এক তরণীকে একইভাবে ধর্ষণ করা হয়।

ঘটনাটি জানাজানি হয় মঙ্গলবার প্রতিবন্ধী তরণী পুরো বিষয়টি তাঁর মাকে খুলে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেন।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুর করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ মামলায় নথি ভুক্ত করা হয়।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যায়, পরে জড়ালো অভিযান চালিয়ে অভিযুক্ত আওলাদ হোসেনকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নরসিংদীর প্রতিবন্ধী তরণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x