ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোবিন্দগঞ্জ উপজেলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নেপথ্যে পারিবারিক কলহ

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ  স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে ফিরোজ কবির নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার শিবপুর কানিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ কবির ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফিরোজের ঘরের তীরের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানার এসআই মোমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্ব ও কলহের জের ধরে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জ উপজেলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নেপথ্যে পারিবারিক কলহ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x