ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় বিজিবির দুই পৃথক অভিযানে ১০ হাজার ৩৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এস কে জাফর আলম 

টেকনাফ,উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দুইটি পৃথক বিশেষ অভিযানে ১০ হাজার ৩৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ১০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে যাত্রী মো. রাশেদ (১৯)-কে ৩৮৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার বাসিন্দা।

একই দিনে হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা এবং নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি ডগ ‘হেনরী’র সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় গাড়ির চালক আহসানুল করিম (২৭)-কে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার মোহাম্মদ শফির বিল এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, দুইটি পৃথক অভিযানে সর্বমোট ১০ হাজার ৩৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ১০০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উখিয়ায় বিজিবির দুই পৃথক অভিযানে ১০ হাজার ৩৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x