গুপ্তছড়া ঘাটে নারী যাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্ত কর্মকর্তা শাহজাহানকে সরানোর নির্দেশ
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ: সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নারী যাত্রীদের সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর শুল্ক প্রহরী কর্মকর্তা শাহজাহান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে স্থানীয় কনক্রিট ক্রিয়েটর মাসুদ নীল।প্রতিবেদনটি বিআইডব্লিউটিএ’র চট্রগ্রাম নদীবন্দর সহকারী পরিচালক নয়ন শীলের নজরে আসলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।নয়নশীল সন্দ্বীপ বার্তাকে জানান, ভিডিওটি দেখার পর সংশ্লিষ্ট কর্মকর্তা শাহজাহান আলীকে অবিলম্বে গুপ্তছড়া ঘাট ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।তিনি আরও বলেন, “যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি বা হেনস্থা কোনোভাবেই সহ্য করা হবে না।
এদিকে, ঘাটে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
মতামত