ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ,

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. গিয়াস উদ্দিন বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মো. আসাদুল রহমান লালু, মো. আতাউর রহমান, মো. ফিরোজ ইসলাম ও মো. আজম আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। 

এ বিরোধকে কেন্দ্র করে আদালতেও একটি মামলা চলমান রয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে। এ সময় গিয়াস উদ্দিন বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তার বসতবাড়িতে প্রবেশ করে গোয়ালঘর ও খড়ির ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 এ বিষয়ে মো. আসাদুল রহমান লালু, মো. আতাউর রহমান, মো. ফিরোজ ইসলাম ও মো. আজম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, “তারা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশের জমি আবাদ করে আসছি।” ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ,

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x