ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অস্ত্রের বদলে আস্থা, সহিংসতার বদলে সম্প্রীতি” স্লোগানে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জ জেলা পুলিশের

অষ্টগ্রামে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি

“অস্ত্রের বদলে আস্থা, সহিংসতার বদলে সম্প্রীতি” স্লোগানে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জ জেলা পুলিশের

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:- সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। “অস্ত্রের বদলে আস্থা, সহিংসতার বদলে সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৪ জুন ২০২৬) সকালে অষ্টগ্রাম থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি। এতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র পুলিশের নিকট হস্তান্তর করেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নিজেদের কাছে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের এই উদ্যোগকে শান্তি প্রতিষ্ঠা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, এজন্য প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা। অষ্টগ্রামের জনগণ আজ যে সচেতনতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা সমগ্র জেলার জন্য একটি অনুকরণীয় উদাহরণ। অস্ত্র জমা দিয়ে তারা প্রমাণ করেছেন যে সহিংসতা নয়, শান্তি ও উন্নয়নই তাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অপরাধ ও সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা যত বৃদ্ধি পাবে, ততই সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সহজ হবে।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “অষ্টগ্রামে একটি সহিংসতামুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আজকের এই কর্মসূচি শুধু অস্ত্র জমাদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, বিশ্বাস এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি প্রয়াস। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে বিভিন্ন বিরোধ, সামাজিক দ্বন্দ্ব কিংবা প্রভাব বিস্তারের জন্য অনেক সময় দেশীয় অস্ত্র ব্যবহারের প্রবণতা দেখা যায়। এসব অস্ত্রের কারণে সংঘাত ও সহিংসতার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই স্বেচ্ছায় অস্ত্র জমাদানের এই উদ্যোগ সমাজে শান্তি প্রতিষ্ঠা, অপরাধ হ্রাস এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিত সুধীজন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা কর্মসূচিটিকে সামাজিক সম্প্রীতি রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা মনে করেন, পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে অষ্টগ্রামসহ জেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপস্থিত সবাই সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন। সম্প্রীতি, সৌহার্দ্য ও জননিরাপত্তার বার্তা ছড়িয়ে দিয়ে কর্মসূচিটির সফল সমাপ্তি ঘটে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, অষ্টগ্রামে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়, বরং এটি জনগণ ও পুলিশের পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

অষ্টগ্রামে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x