ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ

লালমাই প্রতিনিধি:-মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ মহতী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় এ বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনকালে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যুগান্তকারী। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। উপজেলার প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণের আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।

এছাড়া লালমাই উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x