ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান

আর্থিক সহায়তা

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ নাগরীপাড়া গ্রামের অসহায় ও গুরুতর অসুস্থ কিডনি রোগী মো. আবদুল হালিমের পাশে দাঁড়িয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’। উন্নত চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাওয়া এই রোগীর পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল ৩১ মে (রবিবার) দুপুর ২টায় ভুক্তভোগী রোগীর নিজ বাড়িতে গিয়ে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

আর্থিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক, লন্ডন প্রবাসী রাসেল মোহাম্মদ দুলাল এবং সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. জাকির হাসান জাপর।

সহায়তা প্রদানকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলাল বলেন, "আমাদের এই সংগঠনটি সবসময়ই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। মো. আবদুল হালিম ভাই গুরুতর কিডনি রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তার পাশে দাঁড়িয়েছি। সমাজের বৃত্তবান ও প্রবাসীদেরও উচিত যার যার অবস্থান থেকে এরকম অসহায় মানুষের চিকিৎসায় এগিয়ে আসা।"

চিকিৎসা সহায়তা পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন মো. আবদুল হালিম ও তার পরিবার। তারা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে লালমাই উপজেলাসহ বিভিন্ন এলাকায় আর্তমানবতার সেবায় এবং নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রমে জোরালো ভূমিকা রেখে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x