টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর সন্ত্রাসী হামলা
মোটরসাইকেল ভাঙচুর, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
কক্সবাজারের উপজেলার হোয়াইক্যং এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ও ডাকাত চক্রের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাট। এ সময় দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে সাংবাদিক সম্রাটের ওপর হামলা চালায়। হামলার সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তাঁর মোটরসাইকেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। আকস্মিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল জানান, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের তথ্য জনগণের সামনে তুলে ধরতে সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও তারা মনে করেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল সত্য প্রকাশে বাধা দিতে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের পথ বেছে নিচ্ছে। তবে এ ধরনের হামলা ও হুমকি সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে পারবে না বলেও মন্তব্য করেন তারা।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে -এর নেতৃবৃন্দ। একই সঙ্গে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা ঘটে, তবে তা স্বাধীন গণমাধ্যমের জন্য অশনিসংকেত। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
এছাড়া ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত