জাগ্রত OK BANGLADESH TABLOID MAGAZINE-এর ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন
মো:মফিদুল ইসলাম সরকার:
সোমবার সন্ধ্যায়
সাফল্য ও উৎসবমুখর পরিবেশে জাগ্রত OK BANGLADESH TABLOID MAGAZINE-এর ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাভার স্টোরি তে ছিলেন
অ্যাডভোকেট মোঃ ইলতুৎমিস সওদাগর এ্যানি
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি
Champion Of the Legal Community শিরোনাম এ।
ব্যাক স্টোরি তে রাকিবুর রহমান মাহবুব
নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল জাগ্রত ব্যবসায়ী ও জনতা
কেন্দ্রীয় কমিটি - A Mandate Of Excellence
সাহিত্য, সংস্কৃতি, সমাজসচেতনতা ও সমসাময়িক বিষয়ভিত্তিক প্রকাশনার ধারাবাহিকতায় এই সংখ্যার প্রকাশনা নতুন মাত্রা যোগ করেছে বলে অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন লুৎফুর রহমান রিপন, কেন্দ্রীয় প্রেসিডেন্ট, জাগ্রত সাংস্কৃতিক জোট।
এ সময় উপস্থিত ছিলেন শিহাব রিফাত আলম, চেয়ারম্যান, জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটি, রাকিবুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল-জাগ্রত ব্যবসায়ী ও জনতা
মোহাম্মদ ফাহিম সাংগঠনিক সম্পাদক জাগ্রত কেন্দ্রীয় কমিটি এবং নুসরাত জাহান কথা, ম্যানেজিং এডিটর জাগ্রত OK BANGLADESH , দেবদাস হালদার
রিসার্চ এডিটর - জাগ্রত OK BANGLADESH,
রফিকুল ইসলাম জাগ্রত প্রবাসী ও জনতা কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক, রাশিদা রিতা - সমাজ সেবক
পলাশ সেলিম - সমাজ সেবক
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত বক্তারা জাগ্রত OK BANGLADESH TABLOID MAGAZINE-এর নিয়মিত প্রকাশনা, সমাজমনস্ক চিন্তা, সৃজনশীলতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, জাগ্রত OK BANGLADESH TABLOID MAGAZINE শুধু একটি প্রকাশনা নয়, বরং সমাজ, সংস্কৃতি, মানবিকতা ও ইতিবাচক চিন্তার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও এই ম্যাগাজিন দেশ ও সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা ও গঠনমূলক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রকাশনায়: জাগ্রত OK BANGLADESH TABLOID MAGAZINE
প্রেস ও জনসংযোগ বিভাগ
মতামত