ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে মাছভর্তি ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের একটি বড় অপচেষ্টা ব্যর্থ করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদককারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক চোরাচালান প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩ মে ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে কয়েকজন পাচারকারী জেলের ছদ্মবেশে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনায় নাজিরপাড়া বিওপি’র জালিয়াপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫টা থেকে বিজিবির একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান গ্রহণ করে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছ শিকার শেষে ফেরার সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মাছভর্তি ব্যাগসহ দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি, অপরজন পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তির সাথে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

আটককৃত ব্যক্তির নাম কোরবান আলী (২০)। তিনি টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, আভিযানিক দলের তাৎক্ষণিক ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। এটি বাহিনীর পেশাদারিত্ব ও কার্যকর গোয়েন্দা তৎপরতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে মাছভর্তি ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x