ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এমপি শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা

‎এমপি শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা

‎‎নুরুল হোসাইন,টেকনাফ:

‎কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সিজারিয়ান ডেলিভারি সেবা পুনরায় চালু হয়েছে।

‎‎অবশেষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি সেবা চালু হওয়ায় স্থানীয় গর্ভবতী মায়েদের আর দূরবর্তী হাসপাতালে যেতে হবে না-ফলে সময়, খরচ ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে। গত ৩ মে ২০২৬ তারিখে সফলভাবে প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি নবজাতকের জন্ম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।

‎‎উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা International Organization for Migration (IOM)-এর নিয়োগকৃত দক্ষ সার্জন টিম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা অর্জিত হয়েছে।

‎এ সেবা চালু হওয়ায় টেকনাফবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের আবহ বিরাজ করছে। বিশেষ করে জরুরি প্রসূতি সেবার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

‎‎টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ এনাম বলেন, দীর্ঘদিন পর এ ধরনের গুরুত্বপূর্ণ সেবা পুনরায় চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য থাকবে নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, যাতে টেকনাফের কোনো গর্ভবতী মা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সেবার ধারাবাহিকতা বজায় থাকবে-এমন প্রত্যাশা টেকনাফবাসীর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

এমপি শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x