সভাপতি--প্রানকৃষ্ণ দাশ পুনঃ নির্বাচিত পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি' লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
এফ,এম,এ রাজ্জাক :- পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউআরসিসি)এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ আবারোও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৮৩ টি' সমবায় সমিতি'র মধ্যে ৮১টি' সমিতি'র প্রতিনিধিরা ভোট প্রদান করেন। নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ ( ছাতা) প্রতিকে-৪৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল খালেক ( চেয়ার) প্রতিকে-৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে ৩ নম্বর ব্লকে ১জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দু'প্রার্থীর মধ্যে মোঃ রেজাউল করিম- ৯ ভোটে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী ইকবাল হোসেন ( তালাচাবি) প্রতিকে ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সংশ্লিষ্টরা বলেন, ইতোপুর্বে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে আবু সালেহ মোঃ ইকবাল ও বিভিন্ন ব্লকের সদস্য পদে সুধীর চন্দ্র দাশ,এসএম লুৎফর রহমান, দীপক চন্দ্র সরকার, দিপংকর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল পুনঃ নির্বচিত হয়েছেন।
২২ এপ্রিল বুধবার সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় অফিসার মোঃ হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন।
মতামত