বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় অভিযান চালিয়ে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মো. ফারুক (২১) নামে এক রোহিঙ্গা যুবক রয়েছেন। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি অবৈধভাবে সীমান্ত পথে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে বিজিবি।
মতামত