ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা অস্কার

আকাশ দাশ সৈকত:সব ধরনের ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিল ও সাও পাওলোর তারকা মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। মাত্র ৩৪ বছর বয়সে বুট জোড়া তুলে রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মূলত শারীরিক অসুস্থতার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। গত বছরের শেষদিকে হৃদরোগজনিত (কার্ডিয়াক) জটিলতায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন অস্কার। তখন থেকেই ফুটবলপাড়ায় গুঞ্জন ছিল যে, হয়তো খুব দ্রুতই মাঠকে বিদায় জানাবেন তিনি। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। স্বদেশী ক্লাব সাও পাওলোর সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি সপ্তাহেই ক্যারিয়ারের ইতি টানছেন এই প্লে-মেকার।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে অস্কার বলেন:"সাও পাওলোর হয়ে আমি আরও অনেক কিছু করতে চেয়েছিলাম, আরও লম্বা সময় খেলতে চেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল সেই সক্ষমতা আমার আছে, কিন্তু দুর্ভাগ্যবশত শারীরিক পরিস্থিতি বাধ সাধল। এখন আমি অবসরে যাচ্ছি, তবে ভক্ত হিসেবে সবসময় সাও পাওলোর পাশে থাকব।"

ব্রাজিল জাতীয় দলের হয়ে অস্কারের পথচলা ছিল অত্যন্ত সম্ভাবনাময়। তবে ২০১৫ সালের পর আর কখনও সেলেসাওদের জার্সিতে দেখা যায়নি তাকে। ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২টি গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

অস্কারের ক্যারিয়ারের সোনালী সময় কেটেছে ইংলিশ ক্লাব চেলসিতে। ২০১২ সালে ব্লুজদের ডেরায় যোগ দেওয়ার পর তিনি ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি ইউরোপা লিগ জয়ের গৌরব অর্জন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা অস্কার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x