ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে ৩ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে এফডিএমএন মোঃ সাদেক (২১) নামের এক যুবককে আটক করা হয়। তার পিতার নাম মোঃ জামাল। তিনি টেকনাফের এফডিএমএন ক্যাম্প-২৪ এর বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার পেটের ভিতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় তার দেহের অভ্যন্তর থেকে পায়ুপথের মাধ্যমে ৩,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) এ তথ্য নিশ্চিত করে জানান, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সফলতার ধারাবাহিকতা বজায় রেখে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে ৩ হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x