ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদগাঁওতে মানবতার কল্যাণে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওতে যুব রেড ক্রিসেন্ট উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গরু বাজারস্থ একটি অভিজাত হোটেলে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব টিমের সদস্য নেজাম উদ্দিন।

উপজেলা টিম লিডার আজিজুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, সাংবাদিক আনোয়ার হোছাইন, অ্যাডভোকেট এস.কে. ফারুকী, ব্যবসায়ী হেলাল উদ্দিন, সংবাদ কর্মী হাফেজ বজলুর রহমান, জেলা যুব রেড ক্রিসেন্ট সদস্য সাঈদ বিন আল হোসেন হৃদয়, সদস্য রুবি আক্তার ও সাকিবসহ বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ যুব সদস্যরা।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে ঈদগাঁওয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব রেড ক্রিসেন্ট সেই সেবামূলক কর্মকাণ্ডের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা আরও বলেন, আর্তমানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যুবকদের সাতটি মূলনীতি ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

সবশেষে দেশ, জাতি ও উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে মানবতার কল্যাণে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x