গোয়াইনঘাটে ফাঁস লাগানো অবস্থায় যুবকের ম\র\দে\হ উদ্ধার!
এম আল আমিন স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট সিলেট।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ম\র\দে\হ উদ্ধার করেছে পুলিশ। নি\হ\ত মোঃ পাভেল মিয়া (২৪) উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের বাসিন্দা এবং আবদুল মনাফের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি ঘরের ভেতরে ফাঁ\স লাগিয়ে আ\ত্ম\হ\ত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত