কুমিল্লায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর সমন্বয়, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুঃ রেজা হাসান জেলার উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভা শেষে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতামত