লালমাইয়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমাই (কুমিল্লা), ২৪ ফেব্রুয়ারি:কুমিল্লা ১০ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূইয়া-এর উপস্থিতিতে লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমাই উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূইয়া পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা তাফাজ্জল হোসেন।
ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মতামত