ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে পারিবারিক বিরোধে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর আশঙ্কাজনক।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে আমিনুল শিকদার (৪২)—পিতা: মৃত সালাম শিকদার, গ্রাম: বড় পাচুরিয়া, জালালাবাদ থানা—গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ২৩ শে ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপীনাথপুর পেট্রোল পাম্পের সামনে আমিনুল শিকদারকে তার মেয়ে’র জামাতা সাগর মোল্লা (২২)—পিতা: হেমায়েত মোল্লা, মাতা: শিল্পী বেগম, গ্রাম: দক্ষিণ ফুকরা (বউবাজারের পাশে)—এবং তার সহযোগী আরজ আলী মোল্লা (ঠিকানা অজ্ঞাত) মিলিতভাবে ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক ঘোষণা করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করা হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরেই এই পরিকল্পিত হামলা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

উল্লেখ্য, ঘটনাস্থল হিসেবে চিহ্নিত গোপীনাথপুর পেট্রোল পাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে পারিবারিক বিরোধে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর আশঙ্কাজনক।

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x