স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় কক্সবাজারে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজার প্রতিনিধি:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় কক্সবাজারে পৃথক অভিযানে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পরপরই জেলায় মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা দেখা গেছে।
সর্বশেষ গত শনিবার ভোরে বিজিবি ৮০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামে এক রোহিঙ্গাকে আটক করে। এর আগে শুক্রবার রাতে সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন এলাকা থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং বিওপিতে পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
এ ছাড়া রামু থানা পুলিশ এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে। পৃথক আরেক অভিযানে একটি বাড়ি থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থান অব্যাহত
মতামত