ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, মহাসড়ক অবরোধ

বগুড়া, ২০ ফেব্রুয়ারি: বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী নিহতের লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন।

নিহত চামেলি খাতুনের মৃত্যুর পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে লাশ নিয়ে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক হাজার মানুষ সড়কে নেমে আসেন।

অবরোধ চলাকালে এলাকাবাসী বেতগাড়ি বাইপাস মোড়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

দুর্ঘটনায় আহত চামেলির দুই বছরের শিশু সন্তান সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করেছেন। আহত অপর শিশু কন্যা নেহাও চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ইজিবাইক চালক সেলিম আহত হয়েছেন।

নিহতের মামা রেজাউল করিম জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বেতগাড়ি এলাকায় একটি বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন। গুরুতর আহত গৃহবধূ চামেলি খাতুন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। তিনি বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে বলেন, দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বগুড়া জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন-এর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি শিশু সোয়াদের চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকা অনুদান দেন। পাশাপাশি বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অবহিত করার আশ্বাস দেন।

পরে তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করেন। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে পুনরায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বেতগাড়ি বাইপাস মোড় দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। যথাযথ অবকাঠামোগত ব্যবস্থা ও নিয়ন্ত্রণের অভাবে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এ মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x