ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হরিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় ৪ জন আহত,থানায় মামলা দায়ের।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সট্টি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সট্টি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেন।

পরবর্তী ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কান্ঠাপাড়া বাজার এলাকায় মাহবুব আলম অপু (পিতা: খোরশেদ আলম)-এর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। 

অভিযোগ রয়েছে, ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মাহবুব আলম অপু অভিযোগ করেন, চিকিৎসাধীন অবস্থায়ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি হামলাকারীদের শনাক্ত করতে পেরেছেন বলেও দাবি করেন।

এ ঘটনায় মামলা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সময় আরও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল খান রতন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকন আহত হন।

অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার বহলাতলী এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদারের স্ত্রী আরজিনা বেগমের ওপর হামলার অভিযোগ ওঠে।

যুবদল নেতা মাসুম শিকদারের স্ত্রীর আরজিনা বেগমের দাবি,তার স্বামীকে না পেয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

এ বিষয়ে হরিরামপুর থানা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন এবং দলীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে জানান, উভয় পক্ষ থেকে থানা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং(-০২ ও -০৩)।

তিনি আরে জানান, এ ব্যাপারে আমরা অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হরিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় ৪ জন আহত,থানায় মামলা দায়ের।

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x