লালমাইয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ ইদ্রিস।
জানা যায়, উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা মনু মিয়ার ছেলে মোঃ ইদ্রিস অভিযোগ করেন যে, তার পরিবারসহ প্রায় ৪০ থেকে ৫০ জনের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করা হয়েছে। এতে করে সংশ্লিষ্ট পরিবারগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ ইদ্রিস দাবি করেন, তার পৈত্রিক খতিয়ানভুক্ত জায়গা-জমি অবৈধভাবে দখলের চেষ্টা করা হচ্ছে এবং চলাচলের একমাত্র রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় তিনি লালমাই উপজেলা নির্বাহী অফিসার, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও চলাচলের রাস্তাটি পুনরায় ব্যবহারের সুযোগ নিশ্চিত করার জন্য আকুল আবেদন জানান।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন



মতামত