সালথায় সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বললেন -শামা ওবায়েদ
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথায় সহিংসতায় জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর -২ আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত ইসলাম রিঙ্কু। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
শামা ওবায়েদ বলেন, প্রিয় সালথা বাসি আপনারা শান্ত থাকুন কোন ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতা কারীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান থাকবে। এসব কেউ করলে, তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদেরকে সকলে মিলে সহযোগিতা করুন। এবং এলাকা নিরাপদ রাখুন। তিনি আরো বলেন, আমি সকল পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অনুরোধ করছি।
উল্লেখ্য, আধিপত্য কে বিস্তার নিয়ে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়নদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপির সমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। এতে অন্তত ১১ জন সমর্থক আহত হয়। উভয় স্থানেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতামত