বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন।
বিশেষ প্রতিনিধ, টেকনাফ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে মোহাম্মদ সেলিমকে আহ্বায়ক, আবদুল আমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মীর মোরশেদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন, মো: কামাল, শাহ জালাল, সাফায়েত হোসন রিমন, ছৈয়দ আলম, মোঃ ফারুক, নাছির উদ্দীন মুন্না, মোহাম্মদ ইউছুপ, আবদুর রহিম, আবছার উদ্দীন।
নোটিশে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এই আহ্বায়ক কমিটির মাধ্যমে হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখায় জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
মতামত