ডা. শফিকুল ইসলামকে নিয়ে কিছু কথা
গাজীপুর প্রতিনিধি
আমাদের শ্রীপুরের গর্বিত সন্তান ডা. শফিকুল ইসলাম বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
কিছু কথা না বললেই নয়—ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখা, এ পর্যন্ত যেসব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেখেছি, তাদের মধ্যে ডা. শফিকুল ইসলাম একজন ব্যতিক্রমী ও মানবিক মানুষ। দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসেছে প্রাণবন্ত ও সেবামুখী পরিবেশ।
বিগত সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বে থাকা ব্যক্তির সময়ে সেবাগ্রহীতা ও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিলেন—এমন অভিযোগ ছিল জনমনে। কিন্তু ডা. শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যসেবার মান ও পরিবেশে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক সহজে ও আন্তরিকভাবে চিকিৎসাসেবা পাচ্ছেন।এই ইতিবাচক পরিবর্তন কিছু স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে, একটি মহল এই সৎ ও ইনসাফভিত্তিক মানুষটিকে শ্রীপুর থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু শ্রীপুরবাসীর স্পষ্ট প্রত্যাশা—ডা. শফিকুল ইসলামের মতো একজন সৎ, পেশাদার ও আদর্শিক চিকিৎসকের এখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।শ্রীপুরের মানুষের প্রাণের দাবি, ডা. শফিকুল ইসলাম যেন অন্তত পাঁচ বছর এই উপজেলায় থেকে নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যান। এতে করে যেমন সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ উপকৃত হবেন, তেমনি প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছাবে মানসম্মত চিকিৎসাসেবা। ইতোমধ্যেই অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে—এটাই তার কাজের সবচেয়ে বড় স্বীকৃতি।

মতামত