কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি কেন্দ্র করে উত্তেজনা, মাঠে সেনাবাহিনী–যৌথ বাহিনী
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। সকালে উভয় পক্ষের সমাবেশ ও শোডাউন ঘিরে শহরের বিভিন্ন এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবিসহ যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট—টাউন হল, কান্দিরপাড়, রাজগঞ্জ মোড়, টমছমব্রিজসহ বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
প্রশাসনের একাধিক সূত্র জানায়, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় আগেভাগেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
এখন পর্যন্ত কোথাও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মতামত