ঢাকা    সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধন কর্মসূচির ৯ম পর্ব সম্পন্ন

“ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে, সচেতন হোন, নিরাপদ থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গকুলনগর এলাকায় মশা নিধন কর্মসূচি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর-২০২৬ (রবিবার) বিকেল ৩ ঘটিকায় গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ শেখ মোঃ আল আমিনের (কামিল, বিএ অনার্স, এমএ, বিএড) ব্যক্তিগত উদ্যোগে চলমান এই কার্যক্রমের ৯ম পর্ব সম্পন্ন হলো।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের ভয়াবহতা তুলে ধরে বলেন, কেবল ওষুধ ছিটিয়ে মশা নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন জনসচেতনতা। বক্তারা প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, ঝোপঝাড় এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গকুলনগর টানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মোশাররফ হোসেন, মোখলেছুর রহমান বাবু, অ্যাডভোকেট সাজ্জাদ আলম রাহুল, মাসুদুর রহমান আলমাস, আব্দুল মান্নান রাসেল, মুজাহিদ আল হোসাইন, শেখ মোঃ আব্দুল আজিজ, শেখ মোঃ খোরশেদ আলম, মঞ্জুল হক এবং রাহাদ হোসেন প্রমুখ।

কর্মসূচির শুরুতে বাদ আসর দেশ ও জাতির কল্যাণ এবং মশাবাহিত রোগ থেকে মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ উদ্দিন। দোয়া শেষে ফগার মেশিনের সাহায্যে গকুলনগর প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও আশপাশের স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার সাধারণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই নিজ উদ্যোগে ধারাবাহিকভাবে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করায় এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন শেখ আল-আমিন এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধন কর্মসূচির ৯ম পর্ব সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x