ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পঞ্চগড়ে মানবপাচার চক্রের শীর্ষ হোতা জুলফিকার আলী বিজিবির হাতে আটক

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত একটি মানবপাচারকারী চক্রের মূল হোতা মো. জুলফিকার আলীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া মাদক ও গরু চোরাচালানের সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

রোববার (২৯ নভেম্বর) বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) রাতে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন ভিতরগড় বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৪৪/৭-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মানবপাচারকারী চক্রের মূল হোতা হিসেবে পরিচিত মো. জুলফিকার আলীকে আটক করতে সক্ষম হয় বিজিবির টহলদল।

আটক জুলফিকার আলী পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় ইউনিয়নের আবালুপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় মানবপাচার, মাদক পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে মানবপাচার চক্রের শীর্ষ হোতা জুলফিকার আলী বিজিবির হাতে আটক

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x