ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিএনপি থেকে ইউপি চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল ইসলাম রুবেল, এলাকাবাসীর গণজোয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় সমর্থন নিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আসন্ন ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল ইসলাম রুবেল। 

সে লক্ষ্যে ইতোমধ্যে পলাশবাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় ফরম সংগ্রহ করেছেন তিনি।

​ফরম সংগ্রহের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। স্থানীয়ভাবে আয়োজিত প্রতিটি উঠান বৈঠকে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। নেতাকর্মী ও এলাকাবাসীর মতে, তাঁর আন্তরিকতা ও জনসম্পৃক্ততায় রবিউল ইসলাম রুবেলের পক্ষে এলাকায় ধীরে ধীরে গণজোয়ার সৃষ্টি হচ্ছে।

​ফরম সংগ্রহের সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২নং হোসেনপুর ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহের পুরো প্রক্রিয়ায় সহযোগিতা, আন্তরিকতা ও উৎসাহ প্রদানের জন্য উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রবিউল ইসলাম রুবেল।

​ফরম সংগ্রহ ও গণসংযোগকালে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নেতৃত্বের প্রকৃত সার্থকতা কোনো পদ-পদবি কিংবা দলীয় পরিচয়ে সীমাবদ্ধ নয়; বরং মানুষের ভালোবাসা, বিশ্বাস অর্জন এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকার মধ্যেই নেতৃত্বের প্রকৃত সার্থকতা।”

​২নং হোসেনপুর ইউনিয়নকে সকলের জন্য বাসযোগ্য ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার, মর্যাদা ও নাগরিক সেবা নিশ্চিত করতে চান তিনি। এ সময় মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক সালাম, হিন্দু ভাই-বোনদের প্রতি আদাব এবং অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই-বোনের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।

​রবিউল ইসলাম রুবেল মনে করেন, রাজনৈতিক ও সামাজিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু জন্মভূমি, ইউনিয়ন এবং উন্নয়নের স্বপ্ন সবার এক। তাই বিভেদ নয় ঐক্য গড়া, প্রতিহিংসা নয় সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং ব্যক্তিস্বার্থ নয় জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

​সবশেষে ২নং হোসেনপুর ইউনিয়নে উন্নয়ন, সমৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং ইউনিয়নের সর্বসাধারণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন রবিউল ইসলাম রুবেল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বিএনপি থেকে ইউপি চেয়ারম্যান পদে লড়তে চান রবিউল ইসলাম রুবেল, এলাকাবাসীর গণজোয়ার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x