ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে ভবঘুরে ভারসাম্যহীন মেয়েটিকে ফেসবুকের বদৌলতে উদ্ধার করে সেফ হোমে পাঠালেন জেলা প্রশাসক

নরসিংদীর জেলা প্রশাসনের নজরে আসে গত ২৮/১১/২৬ইংশনিবার  সন্ধ্যার দিকে। নাদিয়া নওশীন ময়না (Nadia Nowshin Moyna) নামে একজন সচেতন নারী সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেইসবুকে পোস্ট দিয়ে জানান যে, নরসিংদী কাউরিয়াপাড়ায় দীর্ঘদিন ধরে একজন মানসিক ভারসাম্যহীন প্রাপ্ত বয়স্ক মেয়ে ঘোরাফেরা করছে। তিনি একই সাথে তার পোস্টে উক্ত এলাকাটি নিরাপদ নয় এবং রাতের বেলা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কার কথা উল্লেখ করেন।

 সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটি  জেলা প্রশাসনের নজরে আসার সাথে সাথেই ঘটনার গভীরতা ও বাস্তবতা উপলব্ধি করে তাৎক্ষণিকভাবে শহর সমাজসেবা অফিসার মোঃ রেজাউল করিম হিমেলকে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে উক্ত স্থান থেকেই ফোনে জানানোর জন্য বলা হয়। হিমেল  সাথে সাথে গুরুত্ব দিয়ে ঘটনাস্থলে গিয়ে উক্ত ভিকটিমকে পায় এবং সার্বিক পরিস্থিতি ফোন করে জেলা প্রশাসনকে অবগত করে। 

 যেহেতু মেয়েটি দীর্ঘদিন উক্ত স্থানে থেকে কিছুটা  অভ্যস্থ হয়ে গিয়েছে এবং মানসিক ভারসাম্যহীন তাই রাত্রিকালীন সময়ে তাকে উক্ত স্থান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে আসলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ভাবনা থেকে জেলা প্রশাসন নরসিংদী তাকে শুধুমাত্র এই রাতটুকু উক্ত স্থানে পাশবর্তী স্থানীয় শাহাদাৎ  হোসেনের জিম্মায় রেখে নজরে রাখার অনুরোধ করে।

পরদিন রবিবার ২৯ং নভেম্বর সকালে জেলা প্রশাসক, ইসরাত জাহান কেয়া এর নির্দেশনায় আইনগতভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদেশের মাধ্যমে নিরাপদ হেফাজতের ব্যবস্থা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে জিজ্ঞাসাবাদ কালে মেয়েটি শুধুমাত্র নিজের নাম মালা আক্তার এইটুকু বলতে পারে। এছাড়া আর কিছুই সে বলতে পারে না।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার আদেশে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনধিক ০৭ (সাত) দিনের মধ্যে উক্ত ভারসাম্যহীন অজ্ঞাতনামা মেয়েটি ঠিকানা খুঁজে বের করে প্রতিবেদন দিতে বলেন। ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনবার্সন) আইন, ২০১১ এর ১০(২) উপধারা মোতাবেক অনুসন্ধান চলাকালীন সময়ে প্রধান ব্যবস্থাপক, সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র, মিরপুর-১ ঢাকা-১২১৬ বরাবর সাময়িক হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়।

সবকিছু ঠিক থাকলেও সমস্যা দেখা দেয়,

উক্ত ভারসাম্যহীন অজ্ঞাতনামা নারীকে  ঢাকার নিরাপদ আশ্রয় কেন্দ্রে কে নিয়ে যাবে? এবং এই পরিবহনের খরচ কে বহন করবে?

নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর আগে সমাজসেবা অধিদপ্তর থেকে অন্যান্য আর্থিক ব্যয় বহন করার সক্ষমতা না থাকায় ,ঘুরেফিরে আবারো সেই দায়িত্ব চলে আসে জেলা প্রশাসনের কাছে।

পরবর্তীতে নিজ উদ্যোগে, মানবতার দূত, নরসিংদী জেলা প্রশাসক,ইসরাত জাহান কেয়া,

নরসিংদী হতে একটি গাড়ি রিকুইজিশন করে ঢাকার মিরপুর পর্যন্ত যাওয়া-আসা করার জন্য পর্যপ্ত জ্বালানি তেল দিয়ে নিরাপদে সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র, মিরপুর-১ ঢাকা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন এবং মেয়েটির উপযুক্ত অভিভাবক ব্যতিরেকে কারো নিকট হস্তান্তর না করার নির্দেশনা দেন। এছাড়াও মেয়েটির মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক নরসিংদী। 

কেউ যদি মানসিক ভারসাম্যহীন এই মেয়েটির অভিভাবদের সন্ধান পান, তাহলে জেলা প্রশাসন নরসিংদীতে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নরসিংদীতে ভবঘুরে ভারসাম্যহীন মেয়েটিকে ফেসবুকের বদৌলতে উদ্ধার করে সেফ হোমে পাঠালেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x