ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাফল্যের উৎসব, বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা

একটি বিদ্যালয় থেকে ৩১ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, আরেকদিকে ১৩৪ শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষাজীবনের সমাপ্তি-এমন আনন্দ ও আবেগঘন আয়োজনে মুখর হয়ে ওঠে গাইবান্ধার পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২০২৬ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির ১৩৪ শিক্ষার্থীকে বিদায় জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মণ্ডল, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আরশাদ ও সোনালী সরকার, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম এবং গাইবান্ধা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর সোহেল মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম বাবু, সহকারী শিক্ষক শেফালী বেগম, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিবিতা মুরিন সুয়া, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুনতাসির সানাফ ও আল তারাফ ইসলাম তাসিন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিশুদের মেধা ও মননের বিকাশে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যতের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি। তাই শুরু থেকেই শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার বলেন, ৩১ শিক্ষার্থীর বৃত্তি অর্জন প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গৌরবের। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও ভালো ফলাফল ধরে রাখতে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা বলেন, প্রাথমিক শিক্ষার পরবর্তী ধাপে নিজেদের যোগ্য, সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে অধ্যবসায়, সততা ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৩১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ১৯ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অন্যদিকে, ২০২৬ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণির ১৩৪ জন শিক্ষার্থীকে বিদায় জানানো হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাছান। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাফল্যের উৎসব, বৃত্তিপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x