ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এটিএম রেজাউল হক রতন (৭৪) আর নেই। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা ৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রেজাউল হক রতন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৭ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, পাঁচ ভাই ও ছয় বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। কর্মজীবনে তিনি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বসবাস করতেন। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতির পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা ছিল। তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বাইতুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে তাঁর পৈতৃক নিবাসে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

এটিএম রেজাউল হক রতনের মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x